০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগার থেকে জামিনে মুক্ত নাসিক মেয়র আইভী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে কারাগারের আনুষ্ঠানিকতা শেষে তিনি কারামুক্ত হন।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন সহিংসতা, হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনের অন্তত ১২টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী তিনি ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর পৌরসভাটি সিটি করপোরেশনে উন্নীত হলে টানা তিনটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। সূত্র : ঢাকা টাইমস

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কারাগার থেকে জামিনে মুক্ত নাসিক মেয়র আইভী

কারাগার থেকে জামিনে মুক্ত নাসিক মেয়র আইভী

আপডেট সময় : ০৬:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬