০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর তারেক রমহানের শ্রদ্ধা

ডেস্ক রির্পোট :

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা সোয়া ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে বিএনপির পক্ষ থেকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এক মিনিট নীরবতা পালন করেন এবং ফাতেহা পাঠের পর উপস্থিত নেতাকর্মীদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ জ্যেষ্ঠ নেতারা।

এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ১৬টি পয়েন্টে খাদ্য ও উপহারসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এসব কর্মসূচির কয়েকটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। অন্য স্থানগুলোতে কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে। সূত্র : বাংলাট্রিবিউন

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর তারেক রমহানের শ্রদ্ধা

আপডেট সময় : ০৭:১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬